মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪

  • হালনাগাদ সময় : ০৩:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সারা দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিন, চট্টগ্রাম বিভাগে দুই এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৫২ হাজার ১৭৩ জনে পৌঁছেছে। এছাড়া নতুন করে ২৫৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২৫ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

21 November 2026

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে কোজো তাশিমার চ্যালেঞ্জ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪

হালনাগাদ সময় : ০৩:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬