সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে ঢাকা স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে ‘ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন’। বর্ণিল আয়োজন ও বিনোদনমূলক নানা কার্যক্রমের মাধ্যমে এটি ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
ফ্রেশ সিমেন্টের ‘মাঠে ঘরে ফুটবল’ ক্যাম্পেইনের আওতায় দর্শকরা গ্যালারিতে বসে সরাসরি প্রিয় দলের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলার চেষ্টা করা হয়েছে।
দেশব্যাপী ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে ফ্রেশ সিমেন্টের ফেসবুক পেজে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। লটারির মাধ্যমে বিজয়ীরা সরাসরি ফ্যান জোনে বসে ফুটবল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন। এই ডিজিটাল ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ব্র্যান্ডটির সাথে ভক্তদের সংযোগ আরও দৃঢ় করছে।
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) মুকিম হাসান বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও বন্ধনের মাধ্যম। ফ্রেশ সিমেন্ট সবসময় মানুষের আনন্দ ও ইতিবাচক অভিজ্ঞতার অংশ হতে আগ্রহী।
উল্লেখ্য, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ সিমেন্ট দীর্ঘ সময় ধরে দেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে বিভিন্ন খাতে ৬৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।


























