মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫১ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জায়েদের বোলিং তোপে শিরোপার লড়াইয়ে সিলেট

  • হালনাগাদ সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে শিরোপার দৌড়ে প্রবলভাবে টিকে রইল সিলেট। এখন তাদের চোখ খুলনার ম্যাচের ফলাফলের দিকে। রংপুরের বিপক্ষে খুলনা হারলে শিরোপা উঠবে সিলেটের ঘরে, আর ড্র করতে পারলেই অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের জয়ের নায়ক আশরাফুল হাসান রিহাদ এবং আবু জায়েদ চৌধুরী রাহি। আশরাফুলের ১১৩ রানের ইনিংস সিলেটকে বড় সংগ্রহ এনে দেয়। এরপর বল হাতে বরিশালের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন জায়েদ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট পাওয়ার কীর্তি গড়েন এই পেসার। একই সঙ্গে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

প্রথম ইনিংসে সিলেটের ৩৮৯ রানের জবাবে বরিশাল অলআউট হয় ২২৮ রানে। ১৬১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বরিশালকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দেয় সিলেট। দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেন জায়েদ। ২০১০ সালে অভিষেকের পর ১১৯তম ম্যাচে এসে এই বিশেষ অর্জন পেলেন বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলা এই পেসার।

সিলেটের জয়ে আশরাফুলের সেঞ্চুরিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া নাসুম আহমেদের ৩৪ রান দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। বরিশালের হয়ে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আবদুল্লাহ ৫১ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ের ফলে সাত ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে সিলেট। বিপরীতে সাত রাউন্ডে জয়হীন বরিশাল মাত্র চার পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। এদিকে, সিলেটের এই সাফল্যে চাপে পড়া খুলনা এখন রংপুরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলেছে রংপুর। তাদের লিড দাঁড়িয়েছে ২০০ রান। শেষ দিনে রংপুরকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতা কিংবা ড্র করাই খুলনার সামনে মূল চ্যালেঞ্জ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জায়েদের বোলিং তোপে শিরোপার লড়াইয়ে সিলেট

হালনাগাদ সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬