মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৩ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেষ মুহূর্তের ঝড়ে ব্রাজিলকে হারিয়ে জাপানের প্রতিশোধ

  • হালনাগাদ সময় : ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখন জাপান। দুই গোলের লিড হারিয়ে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা ব্রাজিলের দিকে। কিন্তু জাপান যে শেষ মুহূর্ত পর্যন্ত ঝড় তোলার ক্ষমতা রাখে, সেটি বোধহয় ভুলে গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। যোগ করা সময়ের সেই ঝড়েই তছনছ হয়ে গেল ব্রাজিলের সব হিসাব। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল জাপান। চার মাসের ব্যবধানে আবারও ব্রাজিলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিল এশিয়ান ফুটবলের শক্তিশালী দলটি!

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে আজ শনিবারের ম্যাচে জাপানের শুরুটা ছিল দুর্দান্ত। ১৫ মিনিটে তাকেফুসা কুবোর গোলে এগিয়ে যায় তারা। চার মিনিট পর কেইতো নাকামুরার গোলে ব্যবধান দ্বিগুণ। মাত্র ১৯ মিনিটের মধ্যে দুই গোল হজম করে চাপে পড়ে যায় ব্রাজিল। তবে ম্যাচে ফেরার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩৩ মিনিটে ব্রুনো গুইমারেসের পাস থেকে প্রথম গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে ব্যবধান কমিয়ে বিরতির পর সমতা ফেরানোর লড়াইয়ে নামে ব্রাজিল। অবশেষে ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁকানো শটে সমতায় ফেরে ব্রাজিল।

তখন ম্যাচের বাকি সময়টুকুতে জয়ের পাল্লা কার দিকে ঝুঁকবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোয় ব্রাজিলের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচের শেষ অধ্যায় যে জাপানের জন্যই তোলা ছিল, তা বুঝতে বেশি সময় লাগেনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাজিলের রক্ষণে আবারও আঘাত হানে জাপান। বদলি খেলোয়াড় তোয়া সাকামোতোর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় দলটি। শেষ মুহূর্তের এই গোলেই নিশ্চিত হয় ব্রাজিলের বিপক্ষে জাপানের আরেকটি স্মরণীয় জয়। দুই গোল করেও ভিনিসিয়ুস হয়ে থাকেন পরাজিত দলের প্রতিনিধি। ম্যাচ শেষে রেফারি ও সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া ও কোচ কার্লো আনচেলত্তি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেষ মুহূর্তের ঝড়ে ব্রাজিলকে হারিয়ে জাপানের প্রতিশোধ

হালনাগাদ সময় : ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬