মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৩ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালিবাগ মোড়ের বর্জ্য স্থানান্তর কেন্দ্র দ্রুত সরানো হবে: ডিএসসিসি প্রশাসক

  • হালনাগাদ সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগ মোড়ের প্রধান সড়কে অবস্থিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, সাধারণ মানুষের সুবিধার্থে ওই এলাকার কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে বিকল্প নতুন এসটিএস স্থাপন করা হবে।

শনিবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয় সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সাপ্তাহিক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে তাদের কার্যালয়ের সামনে অবস্থিত এসটিএসের জায়গাটি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হকাররা পুনরায় বসলে কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নগরীর পরিবেশ রক্ষা এবং যানজট নিরসনে হকার ও অটোরিকশার সমস্যা সমাধানে সিটি করপোরেশন কাজ করছে উল্লেখ করে প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কর্মসূচি শেষে ওই এলাকায় জনসচেতনতামূলক র‍্যালি ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ: ডেমোক্র্যাটদের তদন্তে তোলপাড়

27 October 2026

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালিবাগ মোড়ের বর্জ্য স্থানান্তর কেন্দ্র দ্রুত সরানো হবে: ডিএসসিসি প্রশাসক

হালনাগাদ সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬