মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিহারে বিধানসভা নির্বাচন ৬ ও ১১ নভেম্বর

  • হালনাগাদ সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এই ঘোষণা দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাজ্যের মোট ২৪৩টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১২১টিতে। বাকি আসনগুলোতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। বিহার বিধানসভার বর্তমান মেয়াদ আগামী ২২ নভেম্বর শেষ হবে।

রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল যেন ছট্ পূজার পরপরই ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়, যাতে সর্বাধিক সংখ্যক মানুষ ভোট দিতে পারেন। চলতি বছর বিহারে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী ছট্ পূজা উদ্‌যাপিত হবে।

বিহারে এই নির্বাচনে মুখোমুখি হবে শাসক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও জনতা দল (ইউনাইটেড)-নেতৃত্বাধীন জোট এবং কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-নেতৃত্বাধীন মহাগঠবন্ধন।

২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৪ আসন ও নীতীশ কুমারের ইউনাইটেড ৪৩ আসন পেয়েছিল। অপরদিকে মহাগঠবন্ধন (আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলোর জোট) পেয়েছিল ১১০ আসন। এর মধ্যে আরজেডি ৭৫টি, কংগ্রেস ১৯টি ও বাম দলগুলো ১৬টি আসন পেয়েছিল।

প্রশান্ত কিশোর—যিনি আগে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনি কৌশল নির্ধারণ করে বড় জয় এনে দিয়েছিলেন—এইবার নিজের দল জন সুরাজ নিয়ে সরাসরি ভোটযুদ্ধে নামছেন। তাঁর দল রাজ্যের সব ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০২৫ সালের বিহার নির্বাচন পরবর্তী দুই বছরের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভা নির্বাচনের সূচনা করবে। ২০২৬ সালে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু, এবং ২০২৭ সালে পাঞ্জাব ও উত্তরপ্রদেশসহ আরও কয়েকটি রাজ্যে ভোট হবে। এটি ২০২৯ সালের লোকসভা নির্বাচনের দীর্ঘ প্রস্তুতির সূচনা নির্দেশ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

27 October 2026

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিহারে বিধানসভা নির্বাচন ৬ ও ১১ নভেম্বর

হালনাগাদ সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫