মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • হালনাগাদ সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় এবং চাঁদের গাড়ি।

গতরাত ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী।

অন্যদিকে, গতরাতে জেলা সদরের কল্যাণপুর মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আগুনে গাড়ির বেশীর ভাগ অংশ পুড়ে গেছে।

চাঁদের গাড়ির মালিক মো. শাহীন জানান, কল পেয়ে বাড়ি থেকে এসে দেখতে পান গাড়িতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর কাজ করছে। বাজারের নৈশপ্রহরী দাবি করেন ১০-১২ জন লোক আগুন দিয়ে চলে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, শহরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হালনাগাদ সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬