মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬, ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি

  • হালনাগাদ সময় : ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নাগচু অঞ্চলের বাচেন কাউন্টিতে এ ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনের আঘাতে তিন শতাধিক বাড়িঘর ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকাটি আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জন আহতের খবর পাওয়া গেছে।

এদিকে ভূমিকম্পের প্রভাবে আশপাশের পাহাড়ি এলাকা থেকে বিশাল পাথর ধসে পড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

27 October 2026

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬, ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি

হালনাগাদ সময় : ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬