মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে সম্পৃক্ত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৮:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এড়াতে তরুণদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা নির্ভর করছে নতুন প্রজন্মের গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতার ওপর।

শনিবার (১৪ নভেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান শতাব্দীতে জ্ঞান-বিজ্ঞানে যেসব দেশ এগিয়ে গেছে, তারা গবেষণা ও উদ্ভাবনে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু নতুন জ্ঞান সৃষ্টি করছে না, বরং দক্ষ ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি মানুষের প্রচলিত কাজের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং ভবিষ্যৎ নেতৃত্বের চেতনা জাগ্রত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। মেধাবী শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে সফর করে তাদের সামনে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেছিলেন। একটি জাতির অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী বলেন, এবারের মেলায় প্রায় ১১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনা, পানির গভীরে অনুসন্ধান এবং কৃষিজমির মাটির গুণাগুণ বিশ্লেষণের মতো বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

তিনি বলেন, একটি প্রকল্পে পৌর বর্জ্য বিশ্লেষণের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য ও পুনর্ব্যবহারের অনুপযোগী বর্জ্য পৃথক করার প্রযুক্তি দেখানো হয়েছে। আরেকটি প্রকল্পে পানির প্রায় এক কিলোমিটার গভীর পর্যন্ত অনুসন্ধান করতে সক্ষম আন্ডারওয়াটার ভেহিকল তৈরি করা হয়েছে। এ ছাড়া মাটির গুণাগুণ বিশ্লেষণ করে কৃষিজমিতে কী পরিমাণ সার ও পানি প্রয়োজন, তা নির্ধারণের প্রযুক্তিও উপস্থাপন করেছেন শিক্ষার্থীরা।

এসব উদ্ভাবনকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন হারিয়ে না যায়, সে বিষয়েও উদ্যোগ নিতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে সম্পৃক্ত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৮:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬