মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত লাসাতেও

  • হালনাগাদ সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) এই ভূকম্পন অনুভূত হয়।

চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি দুর্গম উচ্চ পার্বত্য কাউন্টিতে। এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল। কেন্দ্রস্থলের আশপাশের এলাকাটির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

সিইএনসি সূত্রে জানা গেছে, ভূকম্পনটি বেশ জোরালো ছিল এবং স্থানীয় বাসিন্দারা তা স্পষ্টভাবে অনুভব করেছেন। উৎপত্তিস্থলটি তিব্বতের প্রধান শহর লাসা থেকে আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর মেলেনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

27 October 2026

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত লাসাতেও

হালনাগাদ সময় : ১১:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬