মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজার যুদ্ধবিরতির দৃষ্টান্ত টেনে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ

  • হালনাগাদ সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (১১ অক্টোবর) এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজার মতো ইউক্রেনের যুদ্ধও থামিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি ট্রাম্পকে বলেন, ‘যদি একটি যুদ্ধ থামানো যায়, তবে অন্যগুলোও থামানো সম্ভব।’

তাদের এই ফোনালাপের ঠিক একদিন আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালায়। এই হামলায় কিয়েভসহ অন্তত নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা পরে আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়।

কিয়েভের দাবি, আন্তর্জাতিক মনোযোগ বর্তমানে গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দিকে থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রচেষ্টা কিছুটা মন্থর হয়ে পড়েছে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে গত আগস্টে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেও ইউরোপের যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি।

জেলেনস্কি শনিবার ফেসবুকে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।” তিনি আরও বলেন, “যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো সম্ভব হয়, তাহলে অন্য অঞ্চলগুলোতেও তা সম্ভব—বিশেষ করে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা।” একই সঙ্গে, ক্রেমলিনকে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সামনাসামনি বিতর্কে জড়ালেও এরপর থেকে দুই নেতার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন। সেপ্টেম্বরে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ইউক্রেনের ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ‘দখল করা সব ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করা উচিত’।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শুক্রবার জানান যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে তিনি রাশিয়ায় অপহৃত কয়েকজন ইউক্রেনীয় শিশুকে মুক্ত করতে সক্ষম হয়েছেন।

শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্বাঞ্চলের কোস্তিয়ান্তিনিভকা শহরে একটি গির্জায় হামলায় দুইজন নিহত হন। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে বেলগোরোদ অঞ্চলের প্রশাসন। শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, বিশ্ব এখন প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মনোযোগী, আর এই সুযোগে রাশিয়া হামলা বাড়াচ্ছে। তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

27 October 2026

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজার যুদ্ধবিরতির দৃষ্টান্ত টেনে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ

হালনাগাদ সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫