মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৯ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশরাফুলের স্থলাভিষিক্ত কে? বিসিবির ভাবনায় হাশিম আমলা ও ইউসুফ

  • হালনাগাদ সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আশরাফুলকে সরানোর পর জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন ব্যাটিং কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে আপাতত ব্যাটিং কোচের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে দীর্ঘমেয়াদে জাতীয় দলের জন্য আন্তর্জাতিক মানের কোনো বিদেশি কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

নতুন বিদেশি ব্যাটিং কোচ হিসেবে বিসিবি যে কজন হেভিওয়েট প্রার্থীর দিকে নজর রাখছে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। বিসিবি সূত্রের খবর, ইতিপূর্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা হাশিম আমলার সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে। দীর্ঘ মেয়াদে না পাওয়া গেলে অন্তত দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পরামর্শক হিসেবে পাওয়ার চেষ্টা চালাবে বিসিবি।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ ইউসুফও ভাবনায় রয়েছেন। তিনি এর আগে পাকিস্তান জাতীয় দল ও বয়সভিত্তিক দলে কোচিং করিয়েছেন। তবে বিসিবির সঙ্গে তার আনুষ্ঠানিক যোগাযোগ কতটা এগিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আমলা বা ইউসুফ ছাড়াও একাধিক কোচের সঙ্গে আলোচনা চলছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশরাফুলের স্থলাভিষিক্ত কে? বিসিবির ভাবনায় হাশিম আমলা ও ইউসুফ

হালনাগাদ সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬