মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আর্থিক সংকট: ২ হাজার কর্মী ছাঁটাই ও দুটি চ্যানেল বন্ধের ঘোষণা বিবিসির

  • হালনাগাদ সময় : ০৭:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তীব্র আর্থিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্যভিত্তিক সম্প্রচারমাধ্যম বিবিসি আগামী দুই বছরের মধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি দুটি টিভি চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে।

বিবিসি নিউজের পরিচালক র‍্যাচেল জাপ এক অভ্যন্তরীণ বার্তায় জানান, ব্যয় সংকোচনের অংশ হিসেবে ইতোমধ্যে সংবাদের বিভিন্ন বিভাগ থেকে শতাধিক পদ বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা থেকে প্রায় ৫৫ লাখ পাউন্ড সাশ্রয় হবে। সামগ্রিকভাবে পুরো প্রতিষ্ঠানে ২ হাজার কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে।

সংকট কাটাতে ‘বিবিসি স্কটল্যান্ড’ এবং তরুণদের জন্য নির্মিত ‘বিবিসি থ্রি’ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দুই চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানমালা অনলাইনে ‘আইপ্লেয়ার’ প্ল্যাটফর্মে সচল রাখা হবে। এর পাশাপাশি রেডিও চ্যানেল ‘রেডিও ৪ এক্সট্রা’-এর সম্প্রচার বন্ধ করে এর আর্কাইভ অডিও প্ল্যাটফর্ম ‘বিবিসি সাউন্ডস’-এ স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বিবিসি-র মহাপরিচালক ম্যাট ব্রিটন বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে ও অভ্যন্তরীণ আর্থিক চাপ সামলাতে প্রতিটি পাউন্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। সিদ্ধান্তগুলো কঠিন হলেও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কটল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান বিবিসি স্কটল্যান্ডকে পুরোপুরি অনলাইনে নিয়ে যাওয়ার পদক্ষেপকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

27 October 2026

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আর্থিক সংকট: ২ হাজার কর্মী ছাঁটাই ও দুটি চ্যানেল বন্ধের ঘোষণা বিবিসির

হালনাগাদ সময় : ০৭:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬