মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব দিলেও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট

  • হালনাগাদ সময় : ১১:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প মহাসাগর’ নামকরণের পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্দেশ্যে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গেও আলোচনা করেছিলেন। তবে গুগলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এমন বড় ধরনের নাম পরিবর্তনে তারা আর রাজি নয়।

গত বুধবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে এই তথ্য প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, দেশের দুই পাশের মহাসাগর—আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নামের সঙ্গে নিজের নাম অথবা ‘আমেরিকা’ শব্দটি যুক্ত করার কথা তিনি ভেবেছিলেন।

সমাবেশে ট্রাম্প আরও বলেন, এই দুটি মহাসাগর ছাড়া অন্য কোনো ভূখণ্ডের সঙ্গে তিনি নিজের বা দেশের নাম যুক্ত করতে যাচ্ছেন না। গুগল ম্যাপসে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব কি না, তা জানতে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান।

এর আগে ট্রাম্পের নির্বাহী আদেশের পর গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ এবং লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ হিসেবে প্রদর্শন করা হয়েছিল।

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে ট্রাম্প তাকে অত্যন্ত মেধাবী ব্যক্তি হিসেবে আখ্যা দেন এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনেরও প্রশংসা করেন। তবে রসিকতা করে তিনি উল্লেখ করেন যে, উপসাগরের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে তারা এখনো কিছুটা দ্বিধায় আছেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি সুন্দর পিচাইকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন যে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব কি না। জবাবে পিচাই তাকে জানান যে মহাসাগর অত্যন্ত বিস্তৃত এবং বহু দেশের সীমানা জুড়ে এর অবস্থান হওয়ায় গুগল এই পরিবর্তন করতে পারবে না।

সমাবেশে উপস্থিত লোকজনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, যেহেতু গুগল রাজি হয়নি, তাই সম্ভবত তিনি আর এই প্রস্তাবের দিকে এগোবেন না। আটলান্টিক মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর হিসেবেই বহাল থাকুক বলে তিনি মন্তব্য করেন। তবে এ বিষয়ে গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা

27 October 2026

ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের টহলদলে দুর্বৃত্তদের হামলা, আহত ৭

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করার প্রস্তাব দিলেও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট

হালনাগাদ সময় : ১১:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬