মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪২ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

  • হালনাগাদ সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষিত হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনার জানান, কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও আগামীকালের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে সংসদীয় এই আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণের চ্যালেঞ্জ রয়েছে কমিশনের সামনে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নজরুলের আদর্শে সাম্য ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

17 November 2026

সুন্দরবনে অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

হালনাগাদ সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬