মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৮:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন রোগী।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণঘাতী এই রোগে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

হালনাগাদ সময় : ০৮:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬