মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আমদানি বন্ধ থাকা কোম্পানির জন্য বিশেষ দর নির্ধারণের পথে বিইআরসি

  • হালনাগাদ সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এলপিজি আমদানিতে সক্রিয় নয় এমন কোম্পানিগুলোর জন্য বিশেষ দর নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে চলতি সপ্তাহেই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিইআরসি সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর গণশুনানির পর আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়িয়ে আদেশ দেওয়া হলেও বিস্তারিত নির্দেশিকা এখনো প্রকাশ করা হয়নি। নতুন আদেশে আমদানি বন্ধ থাকা কোম্পানিগুলোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে।

গণশুনানিতে ওরিয়ন এলপিজির সিওও অনিক কুমার সেন জানান, এলসি জটিলতায় অনেক কোম্পানির আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। বাজারে তাদের প্রায় দেড় কোটি সিলিন্ডার রয়েছে। যদি সক্রিয় আমদানিকারকদের মাধ্যমে এই কোম্পানিগুলোর সিলিন্ডারে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়, তবে বাজারে সংকট থাকবে না। এক্ষেত্রে আমদানিকারকরা নির্দিষ্ট কমিশন নিতে পারেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরাসহ বেশ কয়েকটি কোম্পানির এলসি কার্যক্রম ব্যাহত হওয়ায় এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। অনেক ভোক্তা নতুন সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন, কারণ আমদানি বন্ধ থাকা কোম্পানিগুলোর সিলিন্ডার অন্য কেউ নিতে চাচ্ছে না।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গণশুনানিতে উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে। বিস্তারিত আদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। এদিকে, নভেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় নিহত মেহেদীর মরদেহ গ্রহণ

17 November 2026

বাবার জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমদানি বন্ধ থাকা কোম্পানির জন্য বিশেষ দর নির্ধারণের পথে বিইআরসি

হালনাগাদ সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬