মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করার জন্য সাব-কমিটির সুপারিশ

  • হালনাগাদ সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাব কমিটি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক ও গণমাধ্যমে প্রচার বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করতে সুপারিশ করেছে কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপি ’ র সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা-বিষয়ক সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।

বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি মো. হাসান রাজীব প্রধান মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

কমিটি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিয়েও আলোচনা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় নিহত মেহেদীর মরদেহ গ্রহণ

17 November 2026

বাবার জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করার জন্য সাব-কমিটির সুপারিশ

হালনাগাদ সময় : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬