মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তৃতীয় এলএনজি টার্মিনাল প্রকল্পে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ একটি চীনা কোম্পানিকে প্রদানের ক্ষেত্রে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি দাবি করেছেন, বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় নতুনটির দৈনিক ক্যাপাসিটি চার্জ অনেক বেশি এবং ১৫ বছর মেয়াদী চুক্তির পরও এর মালিকানা বাংলাদেশের কাছে হস্তান্তরিত হবে না। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, উত্থাপিত বিষয়টি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়; এ বিষয়ে আলাদা নোটিশ প্রদানের পরামর্শ দেন তিনি। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উচ্চমূল্যে এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, চীনা কোম্পানিটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে, যেখানে বর্তমান টার্মিনালগুলোর চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার। এছাড়া, নতুন প্রকল্পের চুক্তি শর্ত অনুযায়ী ১৫ বছর পর মালিকানা বাংলাদেশের কাছে না ফেরার বিষয়টিকেও তিনি রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নৌপথের উন্নয়নে ১৫ বছরে ১,৫৮০ কোটি টাকা ব্যয়: নৌপরিবহনমন্ত্রী

17 November 2026

নুহা হত্যার রহস্য উন্মোচন: ময়নাতদন্তে শ্বাসরোধের প্রমাণ, আট দিনেও অধরা ঘাতক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তৃতীয় এলএনজি টার্মিনাল প্রকল্পে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ

হালনাগাদ সময় : ০৭:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬