মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৭ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ায় সংসদে তোলপাড়

  • হালনাগাদ সময় : ০৮:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রবিবার সংসদের অধিবেশনে তিনি এ ঘটনার ব্যাখ্যা চেয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

লুনা বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার সময় তার আচরণ ও প্রটোকল দেখে মনে হয়েছে তিনি কোনো বিশেষ সুবিধায় আছেন। এটি ভুক্তভোগী পরিবারগুলোর জন্য অত্যন্ত বেদনাদায়ক।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি সরকারের নজরে আসার পর অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হয়েছে। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আইনমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত বছরগুলোতে সংঘটিত প্রতিটি গুম ও খুনের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ায় সংসদে তোলপাড়

হালনাগাদ সময় : ০৮:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬