মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৪ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, প্রস্তুত নয়াপল্টন

  • হালনাগাদ সময় : ০১:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

শোভাযাত্রা ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে মঞ্চ নির্মাণের কাজ। মঞ্চের ওপরের ছাউনি তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কার্যালয়ের সামনে টানানো হয়েছে বড় ব্যানার। এতে সেনাবাহিনীর পোশাকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি এবং ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ লেখা রয়েছে। পাশাপাশি চলছে আলোকসজ্জার প্রস্তুতিও।

শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, শোভাযাত্রা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের সামনে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে কাজ করেছে ডগ স্কোয়াড।

শোভাযাত্রা ও সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের বসার স্থান তৈরির কাজও চলছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা কার্যালয়ের সামনে এসে প্রস্তুতি পরিদর্শন করছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামকেও সেখানে দেখা গেছে।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শোভাযাত্রার কর্মসূচি ও রুট সম্পর্কে বিস্তারিত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়ে যাবে। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগে শোভাযাত্রাটি আমিনবাজার পর্যন্ত নেওয়ার কথা থাকলেও পরে রুট পরিবর্তন করা হয়েছে।

শোভাযাত্রার আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং পবিত্র ফাতেহা পাঠ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছে। ৫ নভেম্বর থেকে এসব কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার থেকে দেশের বিভিন্ন জেলাতেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে।

রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কাঁঠালিয়ায় সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

08 November 2026

বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের সনদ: ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, প্রস্তুত নয়াপল্টন

হালনাগাদ সময় : ০১:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬