মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৮ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মারুবেনির চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান

  • হালনাগাদ সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। সোমবার জাপানের স্থানীয় সময় বিকেলে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মাসুমি কাকিনোকি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত শিল্পোৎপাদনসহ সম্ভাবনাময় খাতে জাপানি উদ্যোক্তাদের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সহজীকরণের কাজ পুরোদমে চলছে। বৈঠকে সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এনসিএল: অমিতের জোড়া শতক ও পরানের রেকর্ড ১২ ছক্কায় ঢাকার দুর্দান্ত জয়

27 October 2026

আগামী শনিবার সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মারুবেনির চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান

হালনাগাদ সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬