মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৬ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাজেকে আন্দোলনে হেডম্যান-কারবারিদের ব্যানার ব্যবহারের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

  • হালনাগাদ সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান আন্দোলনে হেডম্যান-কারবারি অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যানারটি তাদের সংগঠনের নয় বলে আনুষ্ঠানিকভাবে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠনটি। এতে করে আন্দোলনের প্রতিনিধিত্ব ও সার্বিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠায় প্রকৃত সত্য উন্মোচনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাজেকের সংকট নিরসন ও পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত সভায় সামরিক ও বেসামরিক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি এবং স্থানীয় হেডম্যান-কারবারি নেতারা অংশ নেন।

সভায় উঠে আসে যে, আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যানারটির বিষয়ে সংগঠনের কোনো অনুমতি ছিল না। ব্যানারটি কীভাবে আন্দোলনকারীদের হাতে গেল এবং কারা এটি ব্যবহার করল, তা যাচাই করতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া জানান, স্থানীয় বাসিন্দাদের প্রকৃত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাজেক সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে। তবে আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় ও তাদের দাবির যৌক্তিকতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এনসিএল: অমিতের জোড়া শতক ও পরানের রেকর্ড ১২ ছক্কায় ঢাকার দুর্দান্ত জয়

27 October 2026

আগামী শনিবার সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাজেকে আন্দোলনে হেডম্যান-কারবারিদের ব্যানার ব্যবহারের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

হালনাগাদ সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬