মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৮ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত অন্তত ৩০

  • হালনাগাদ সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত অন্তত ৩০

হালনাগাদ সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬