মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বড়পুকুরিয়া কয়লাখনিতে আড়াই মাস পর আবারও উত্তোলন শুরু

  • হালনাগাদ সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। শুক্রবার রাতে খনির ১৪০৫ নম্বর ফেইজ থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়। এই নতুন ফেইজ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খনি কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতেখার আলম চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলকভাবে কাজ শুরু হলেও শুক্রবার রাত থেকে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চলছে। এর আগে গত ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজ থেকে উত্তোলন শেষ হওয়ার পর প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরের জন্য কাজ বন্ধ ছিল। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় আড়াই মাস সময় লেগেছে।

বর্তমানে খনির কোল ইয়ার্ডে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। উত্তোলিত কয়লার বড় অংশ পাশের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হবে। দীর্ঘ বিরতির পর উৎপাদন শুরু হওয়ায় খনি এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ জাতীয় কালো বিড়াল দিবস: কুসংস্কার দূর করে সহমর্মিতার বার্তা

27 October 2026

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বড়পুকুরিয়া কয়লাখনিতে আড়াই মাস পর আবারও উত্তোলন শুরু

হালনাগাদ সময় : ১১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬