মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪২ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ১০:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গজনিত জটিলতায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্দেহজনক রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৬২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জনসহ মোট ১ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নজরুলের আদর্শে সাম্য ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

17 November 2026

সুন্দরবনে অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ১০:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬