মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাষ্ট্রদ্রোহ মামলায় কড়া নিরাপত্তায় আদালতে এসপি জাহাঙ্গীর আলম

  • হালনাগাদ সময় : ০৫:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে তোলা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়। জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বিভাগীয় তদন্ত করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
15 November 2026

কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাষ্ট্রদ্রোহ মামলায় কড়া নিরাপত্তায় আদালতে এসপি জাহাঙ্গীর আলম

হালনাগাদ সময় : ০৫:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬