মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, চার দিনে পুড়ল চারটি বাস

  • হালনাগাদ সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ মঙ্গলবার ভোররাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার রাত একটার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক মো. লালন এবং এর নিবন্ধন নম্বর যশোর মেট্রো-জ-১১-০০৩৪।

এর আগে, গত রোববার ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। আফাজ উদ্দিন কলেজের সামনে ঘটে যাওয়া ওই ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়।

এরও আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে এবং পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের বিষয়টি বুঝিয়েছি এবং গাড়িগুলো নিরাপদে পাহারায় রাখার পরামর্শ দিয়েছি। এরপরও আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটল। এই আগুন নাশকতামূলক, রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, চার দিনে পুড়ল চারটি বাস

হালনাগাদ সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬