মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বৈশ্বিক জ্বালানি সংকট: চরম সংকটে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প

  • হালনাগাদ সময় : ০৪:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। গ্যাসের সরবরাহ সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানা সচল রাখতে অতিরিক্ত খরচে ডিজেল জেনারেটর ব্যবহার করতে বাধ্য হচ্ছেন পোশাক শিল্প মালিকরা, যা তাদের উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের আশুলিয়া কারখানার চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, জাতীয় গ্রিডে বিদ্যুতের অনিশ্চয়তা এবং গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে ব্যাকআপ হিসেবে সার্বক্ষণিক ডিজেল জেনারেটর চালাতে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকে যেন অনেকটাই ডিজেলের ওপর নির্ভর করে চলতে হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রভাব ছাড়াও দেশের ভেতরের জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতায় শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় ১৫০ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে। উন্মুক্ত বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় দেশের ৫১ হাজার কোটি ডলারের অর্থনীতি চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, যা গত বছর ছিল প্রায় ৩ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার। দেশের প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের প্রধান এই খাতটি বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বৈশ্বিক জ্বালানি সংকট: চরম সংকটে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প

হালনাগাদ সময় : ০৪:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬