মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকায় ১ ডিসেম্বর থেকে হুটার-হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান

  • হালনাগাদ সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর কিছু যানবাহনে অননুমোদিত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে।

এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এতে আরও বলা হয়, অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

ডিএমপি জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছে ডিএমপি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি প্রকল্প চুক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

18 November 2026

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় ১ ডিসেম্বর থেকে হুটার-হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান

হালনাগাদ সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬