মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

  • হালনাগাদ সময় : ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি স্পষ্ট করেছেন, মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চেয়ারম্যান জানান, বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে এবং আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

এদিকে, মজুরি নিয়ে চলমান অস্থিরতা নিরসনে সরকার শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে শিল্প এলাকায় শান্তি বজায় থাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি প্রকল্প চুক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

18 November 2026

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

হালনাগাদ সময় : ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬