মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সরকারের অনুমোদন

  • হালনাগাদ সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দিয়েছে সরকার। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে থানাটির নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরসহ বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

নিকার সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করা হবে। ফলে প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপ্তরিক কার্যক্রমে থানাটির নতুন নাম হবে দক্ষিণ গফরগাঁও থানা।

এ-সংক্রান্ত প্রস্তাবের উদ্যোগী মন্ত্রণালয় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবটি নিকারের সভায় উপস্থাপন করা হয়।

একই সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন দুটি পৌরসভা গঠন এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় নিহত মেহেদীর মরদেহ গ্রহণ

17 November 2026

বাবার জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সরকারের অনুমোদন

হালনাগাদ সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬