মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২২ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন: নদীগর্ভে বিলীন সড়ক ও ফসলি জমি

  • হালনাগাদ সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে এক রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে আঞ্চলিক সড়কের একাংশ ও বিস্তীর্ণ ফসলি জমি। এতে ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ আশপাশের এলাকার প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় সরেজমিনে দেখা যায়, নদীর পাড়ের ফসলি জমির বড় একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। ড্রেজার মালিক আজাদ এবং স্থানীয় প্রভাবশালী মুনু খা ও নূরনবী খার বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ তুলে স্থানীয়রা জানান, বারবার বাধা দেওয়া সত্ত্বেও তারা মাটি উত্তোলন বন্ধ করেনি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবৈধভাবে মাটি কাটার কারণে নদীর পাড় দুর্বল হয়ে পড়ে এবং এই ভাঙনের সৃষ্টি হয়। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন: নদীগর্ভে বিলীন সড়ক ও ফসলি জমি

হালনাগাদ সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬