নামাজ না পড়ার পরামর্শ দেওয়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নানা শ্বশুর মাওলানা সোহরাব হোসেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন।
অভিযুক্ত রব্বানী গাজী বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন স্থানীয়ভাবে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। গত ১২ নভেম্বর তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার অনুরোধ করলে রব্বানী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধ নানা শ্বশুরের হাতের লাঠি ভেঙে ফেলেন।
ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন জানান, ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ব্যক্তি তাঁকে নিয়মিত অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























