মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ

  • হালনাগাদ সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। তাদের স্মরণে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

শনিবার সকালে আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন। পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সভা শেষে নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বরের সেই ভয়াবহ হামলা প্রসঙ্গে জানা যায়, ওই দিন সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবি। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বোমা হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় আটক হন হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে ওই রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছয়জন হলেন — জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। ২০১৬ সালের খুলনা কারাগারে আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুই বিচারক হত্যার এই নৃশংস ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতি আজও অম্লান। তাদের হত্যার দিনটি বিচার বিভাগের ইতিহাসে শোকাবহ ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

15 November 2026

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ

হালনাগাদ সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬