মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বোচাগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

  • হালনাগাদ সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ হাজার টাকা মূল্যের ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরের বোচাগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

হালনাগাদ সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬