মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকার শেখ বাড়িতে। তিনি মৃত আব্দুর রকিব শেখের ছেলে এবং বর্তমানে খুলনা সদর থানার বাগমারা মেইন রোড এলাকায় বসবাস করেন।

ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের উপকমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ ১৮-১৩১৭ নম্বরের কালো রঙের একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

15 November 2026

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬