মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৭ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসন অপরিহার্য: বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে করপোরেট সুশাসনকে মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, করপোরেট গভর্ন্যান্স এখন কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনের প্রধান শর্ত।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সুশাসন ও জবাবদিহি ছাড়া কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি সম্ভব নয়। সরকারি ও বেসরকারি উভয় খাতেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ব্যাংকিং খাতের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে ব্যাংক পরিচালনায় নীতিমালার শিথিলতার কারণে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে, যা আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থার ঘাটতি দূর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং লাইসেন্স প্রাপ্তির দীর্ঘসূত্রতা কমানোর বিষয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিডরের ১৯ বছরেও ঝালকাঠিতে কাটেনি আতঙ্ক, ঝুঁকিতে নদীতীরের মানুষ

15 November 2026

জামালপুর স্টেশনে পরিচয়হীন তরুণের রহস্যজনক মৃত্যু

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসন অপরিহার্য: বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:২৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬