মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ জন নিহত

  • হালনাগাদ সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইয়েমেনের তাইজ প্রদেশে গত ৭৩ ঘণ্টায় সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস নামের একটি মানবাধিকার সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আল-ওয়াজিয়া জেলার একটি বাজারে চালানো হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এছাড়া আবাসিক এলাকায় ১৩৩টি হামলা ও গোলাবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে বহু ঘরবাড়ি ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, এই সময়ে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে তাইজের মানবিক পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইয়েমেনে হুথিদের হামলায় ৩৩ জন নিহত

হালনাগাদ সময় : ০৪:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬