মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাভার ও ধামরাইয়ে বাসে লাগাতার অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৮

  • হালনাগাদ সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় গত কয়েক রাতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সোমবার দিবাগত রাতে পৃথক দুটি স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি নাশকতামূলক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে সাভারের গেন্ডা, বলিয়ারপুর ও থানা স্ট্যান্ড এলাকায় একইভাবে বাসে আগুন দেওয়া হয়।

অন্যদিকে ধামরাইয়েও গত চার দিনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে একটি কর্মীবাহী বাসে আগুন দেওয়া হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, এসব ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভার ও ধামরাইয়ে বাসে লাগাতার অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৮

হালনাগাদ সময় : ০৪:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬