মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী

  • হালনাগাদ সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়।

ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

আগুন যাতে পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাঁদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

আইসিইউতে থাকা তিন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

চিকিৎসক আরও জানান, কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে কয়েকজনের শ্বাসনালিতে সমস্যা দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়নি। কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব আজিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাত দেড়টার দিকে হেফজ বিভাগের দায়িত্বে থাকা এক শিক্ষক নামাজ পড়ার সময় প্রথম পোড়া গন্ধ পান। নামাজ শেষে গন্ধ আরও তীব্র হলে এবং ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে তিনি মক্তব বা লাইব্রেরির দরজা খুলে আগুন দেখতে পান।

তিনি বলেন, আগুন দেখার পরপরই ওই শিক্ষক হেফজ বিভাগের শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং দারোয়ানকে খবর দেন। পরে মাইকে ঘোষণা ও ঘণ্টা বাজিয়ে অন্য শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

আজিজুর রহমান আরও বলেন, আগুন লাগা লাইব্রেরির ওপরের তিনটি তলায় নাহুমী ও ইবতেদাইয়া জামাতের শিক্ষার্থীরা ঘুমিয়েছিলেন। আগুনের ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসার এক ভবনের সঙ্গে অন্য ভবনের সংযোগ থাকায় ওস্তাদদের সহযোগিতায় শিক্ষার্থীদের দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে। আগুনে কেউ দগ্ধ না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী

হালনাগাদ সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬