মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৪ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

  • হালনাগাদ সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজপুর গ্রামের একটি একতলা ভবনের দোকানঘরে কার্যালয়টি পরিচালনা করা হচ্ছিল। ভোররাতে সেখানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় নথিপত্রসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এলাকায় নৈরাজ্য সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। কলমা ইউনিয়নের মধ্যে এটিই দলের সবচেয়ে বড় কার্যালয় ছিল বলেই পরিকল্পিতভাবে একে নিশানা করা হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

হালনাগাদ সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬