মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘দার-ই-নিজাত’ ধারাবাহিকের শেষ পর্ব নিয়ে রোমাইসার রসিকতা

  • হালনাগাদ সময় : ০১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই ধারাবাহিকটির শেষ পর্বের কাহিনি নিয়ে অভিনেত্রী রোমাইসা খান সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করেন, যা নিয়ে বেশ হইচই পড়ে যায়। তবে পরবর্তীতে জানা গেছে, পুরো বিষয়টি ছিল অভিনেত্রীর নিছক রসিকতা।

ধারাবাহিকটিতে হামনা চরিত্রে অভিনয় করছেন রোমাইসা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, তিনি গল্পের শেষ পর্বের কাহিনি ফাঁস করে দিচ্ছেন। তার বর্ণনায়, জারিয়াব চরিত্রে অভিনয় করা দুরেফিশান সেলিম তুরস্কে পাড়ি জমাবেন এবং সেখানে তার দেখা হবে ঐতিহাসিক নেতা এরতুগ্রুলের সঙ্গে। এছাড়া আবু বকর মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়বেন এবং হামনা দুবাইয়ে আবাসন ব্যবসায় যুক্ত হবেন।

তবে রোমাইসা নিজেই পরে স্পষ্ট করেন যে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি মজা করে বলেন, চাকরি হারানোর ঝুঁকি নিয়ে কেউ কি আর ধারাবাহিকের গল্প ফাঁস করে! অভিনেত্রীর এই রসবোধ দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে বাড়তি আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘দার-ই-নিজাত’ ধারাবাহিকের শেষ পর্ব নিয়ে রোমাইসার রসিকতা

হালনাগাদ সময় : ০১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬