মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৩ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুরুতে আমির হামজা সাংবাদিকদের ফোন রিসিভ করছিলেন না। পরে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না। এখন তিনি নম্বর বন্ধ করে রেখেছেন।’

তিনি আরও লেখেন, ‘এরপর সাংবাদিকরা তাঁর বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নেই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘তিনিও স্থানীয় সাংবাদিকদের ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

08 November 2026

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন গতি: সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬