মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে আপত্তিকর মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • হালনাগাদ সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আদালতে বিচারকের প্রশ্নের জবাবে আসামি আবু বকর সিদ্দিক জানান, তিনি কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই মজা করে ওই মন্তব্য করেছিলেন। মামলার বিবরণে জানা যায়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ডিবির সাইবার টিম ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বাসের ছবির নিচে ওই আপত্তিকর মন্তব্যটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রীর সফর নিয়ে আপত্তিকর মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

হালনাগাদ সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬