মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৬ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সুযোগ পাচ্ছে: জামায়াতে ইসলামী

  • হালনাগাদ সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।

গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করছে না বিএনপি সরকার। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের ওপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে। দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমে পড়তে ভয় পান? জেনে নিন ফিলোফোবিয়ার লক্ষণ, কারণ ও মুক্তির উপায়

10 November 2026

আওয়ামী লীগের কার্যক্রম ও এর প্রচারণাও নিষিদ্ধ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সুযোগ পাচ্ছে: জামায়াতে ইসলামী

হালনাগাদ সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬