মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভ্রমণ যখন বিশ্বজয়ের প্রতিযোগিতা

  • হালনাগাদ সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের মধ্যে নতুন এক ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে, যাকে বলা হচ্ছে ‘কান্ট্রি কাউন্টার’ বা দেশ-গণনাকারী ভ্রমণ। এখন অনেকেই কেবল অবকাশ যাপনের জন্য নয়, বরং যত বেশি সম্ভব দেশ ভ্রমণের লক্ষ্য নিয়ে পথে নামছেন।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালু এই প্রবণতার একটি বড় উদাহরণ। অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও ভ্রমণপিপাসুরা সেখানে ছুটে যাচ্ছেন কেবল তাদের ভ্রমণ তালিকায় নতুন একটি নাম যুক্ত করতে। মার্কিন নাগরিক টেড নিমস সম্প্রতি তার ১৯১তম দেশ হিসেবে টুভালু সফর করেছেন। অনলাইন প্ল্যাটফর্ম নোম্যাডম্যানিয়ার তথ্যমতে, ২০২৫ সালে রেকর্ড ৮২ জন ভ্রমণকারী বিশ্বের সবকটি দেশ ঘুরে দেখার দাবি করেছেন।

ভ্রমণবিষয়ক বিশেষজ্ঞ ও ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ‘ট্রাভেলার্স সেঞ্চুরি ক্লাব’-এর সদস্যসংখ্যা এখন প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ভ্রমণ প্ল্যাটফর্মের কল্যাণে ভ্রমণকারীরা এখন একে অপরের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করছেন, যা এই প্রতিযোগিতামূলক ভ্রমণকে আরও উৎসাহিত করছে।

বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় গন্তব্যগুলোর ভিড় এড়াতে পর্যটকরা এখন কম পরিচিত দেশগুলোর দিকে ঝুঁকছেন। সিঙ্গাপুরের ভ্রমণকারী শ্যাং কিয়ান সংয়ের মতে, ভ্রমণ এখন আর কেবল সাধারণ বেড়ানো নয়, বরং এটি নতুন দেশ আবিষ্কারের এক রোমাঞ্চকর অভিযানের নাম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

18 November 2026

২৫ লাখ টাকার টুর্নামেন্ট 'সার্কেল গেমিং এরিনা' শুরু করল রবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভ্রমণ যখন বিশ্বজয়ের প্রতিযোগিতা

হালনাগাদ সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬