মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মওলানা ভাসানীর আদর্শে গণতন্ত্র রক্ষার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৬:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানী আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাঁর সেই আপসহীন আদর্শ ধারণ করেই বর্তমান সরকার দেশের মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। তিনি আরও বলেন, যারা অতীতে ফ্যাসিবাদ কায়েম করে গণতন্ত্র ধ্বংস করেছিল, তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের সজাগ দৃষ্টির কারণে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় নেতৃবৃন্দ মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

18 November 2026

২৫ লাখ টাকার টুর্নামেন্ট 'সার্কেল গেমিং এরিনা' শুরু করল রবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মওলানা ভাসানীর আদর্শে গণতন্ত্র রক্ষার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৬:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬