মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের হাসানগঞ্জ রেলস্টেশন মসজিদসংলগ্ন এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে সুন্দরগঞ্জ থানার এসআই মো. জুলিয়াস রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব হিন্দুপাড়ায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’ নামের একটি সংগঠনের সহায়তায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, রেজাউল যৌথবাহিনীর অভিযানে নিহত মাদক কারবারি আব্দুস সালাম ওরফে সালাম ঠসার ভাগিনা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সালাম ঠসার মৃত্যুর পর তার মাদক সরবরাহ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রেজাউলের হাতে চলে আসে। দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়ি ও আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও হুইস্কিসহ বিভিন্ন মাদকের কারবার পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

18 November 2026

২৫ লাখ টাকার টুর্নামেন্ট 'সার্কেল গেমিং এরিনা' শুরু করল রবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬