মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ মিছিল

  • হালনাগাদ সময় : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি অফিসের সামনে দুটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। তবে এই আকস্মিক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই নাশকতামূলক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ দুটি বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণের আলামত দেখতে পান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সাদুল্লাপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল হাসান বলেন, ‘আমাদের ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রাজনৈতিকভাবে কোণঠাসা ও আতঙ্ক সৃষ্টি করতেই ফ্যাসিস্ট দলের নেতাকর্মীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। দলের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইফতেখার হাসান জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বস্তুগুলো নিশ্চিতভাবেই ককটেল কি না, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

18 November 2026

২৫ লাখ টাকার টুর্নামেন্ট 'সার্কেল গেমিং এরিনা' শুরু করল রবি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ মিছিল

হালনাগাদ সময় : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬